সারাবাংলা সংবাদ
বাজারে গেলেন তরমুজ কিনতে, রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা ফিরলেন লাশ হয়ে
লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ঘটে এ ঘটনা। নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। পুলিশ
ছিনতাইয়ের পর রেহাই পেল না কিশোর গ্যাং, পুলিশের জালে ৪ জন
মেহেরাব ইমরান আকিব, রায়পুর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোবাইল, মানিব্যাগ ও আংশিক নগদ টাকা। থানার ওসি জানান, গত ২ মার্চ ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় রয়েল সাকারা ক্যাফের
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর কিশোরীকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আহম্মদ আলী দেওয়ানের ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), একই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে
ধর্ষণের বিচার চাওয়াই কাল হলো তরুণীর, বিচার না করে উল্টো এলাকা ছাড়তে বলেছিলেন মেম্বার
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবদীর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কিশোরী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকার ভাড়াটিয়া। তার বাবা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পেলো নতুন কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’
দাউদকান্দিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন: মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। বিষয়টি নিশ্চিত
জামায়াতের এমপির আশ্বাসে নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এর মধ্যে মিনিকেট চালের দাম কেজিতে ১ টাকা, চিনি ১ টাকা, ছোলা ২ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৩০ টাকা, প্রতি লিটার তেল ১ টাকা, প্রতি পিস লেবু ২ টাকা ও ট্যাং ২০০ গ্রাম প্যাকেটে ৫ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেন ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাওরান বাজারের
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মুরগীর দামে দীর্ঘ লাফ, রোজার শুরুতেই বেড়েছে সবজির দাম
রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর বাজারে বেড়েছে সবধরণের সবজির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরনের মাছ। দুইদিনের ব্যবধানে শুধু ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা। ১৭০ টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এছাড়া দাম বড়েছে শসা, লেবু, বেগুনসহ বিভিন্ন পণ্যের।
রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরকে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন মোডে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব
দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র কারওয়ানবাজার
মোবাইল ব্যবসায়ীদের মুখোমুখি পুলিশ
কারওরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আজ জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং কুয়াশায় দৃষ্টিসীমা ২০০ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত
