সংবিধান সংস্কার পরিষদ' সদস্য শপথ নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের কড়া সমালোচনা করেছেন, জাতীয় নাগরিক পার্টির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।
তার পোষ্টে তিনি লেখেন, 'সংবিধান সংস্কার পরিষদ' সদস্য শপথ আগামীকাল নির্ধারিত সময়েই হতে হবে। "সংবিধানে নেই" মর্মে যদি 'সংবিধান সংস্কার পরিষদ' সদস্য হিসেবে শপথ না নিতে চান তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোন মানে নেই। ২০২৬ সালে নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?