ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ আষাঢ় ১৪৩২, ৫ রমজান ১৪৪৭

পূর্ব প্রশান্ত মহাসাগরে ‌‍‍‌"সন্দেহভাজন মাদকবাহী নৌযানে" মার্কিন হামলা, নিহত ৩



পূর্ব প্রশান্ত মহাসাগরে ‌‍‍‌

‍‍‌‌‌‌প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে লাতিন আমেরিকার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী এক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। শুক্রবার এক্স এ এক পোস্টে মার্কিন বাহিনী বাহিনী দাবি করেছে, আঘাত হানা নৌযানটি ‘মাদক পাচার কার্যক্রমে নিয়োজিত’ ছিল।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে একের পর এক ‘সফল অভিযান’ পরিচালনার দাবি করে আসছে।

ট্রাম্পের এক মাদকবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি নৌযানে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। তাদের এসব হামলায় ১৩০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, ওই অঞ্চল থেকে চোরাচালান হয়ে আসা মাদকে অনেক মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে।

তবে জানুয়ারির প্রথমদিকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে এসব হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। মাদুরো মাদক পাচারকারী গোষ্ঠীগুলোকে সমর্থন যোগাচ্ছিলেন বলে অভিযোগ মার্কিন প্রশাসনের।

যেসব নৌযানে তারা হামলা চালিয়েছে সেগুলো সত্যিই মাদক বহন করছিল কি না, এ পর্যন্ত এমন কোনো প্রমাণ হাজির করেনি মার্কিন প্রশাসন। এসব হামলার আইনি বৈধতা আছে বলে দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। কিন্তু অনেক আইন বিশেষজ্ঞ এসব ঘটনাকে ‘বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।


   আরও সংবাদ