ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩, ৪ মহররম ১৪৪৮

হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩০



হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩০

হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানী থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।মাদক সেবন ও কেনাবেচায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয় সেগুলো হচ্ছে- ১১ হাজার ২২৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন ও ২ কেজি ১০৫ গ্রাম ১২০ পুরিয়া গাঁজা। 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে।


   আরও সংবাদ