A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_sessionc7a4f9d4cc3db720456b0e5221782e595ded5b73): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once

বিচার বিভাগ বাদ, তত্ত্বাবধায়ক প্রধান হবেন স্পিকার!
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

বিচার বিভাগ বাদ, তত্ত্বাবধায়ক প্রধান হবেন স্পিকার!



বিচার বিভাগ বাদ, তত্ত্বাবধায়ক প্রধান হবেন স্পিকার!

বিচার বিভাগকে বিতর্কের বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের খ্যাতনামা আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞগণ অংশ নিয়ে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, "বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর বাইরে রেখে বিরোধী দলের সাথে ঐকমত্যের ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক প্রধান করার জন্য বৈঠকে অনেকেই প্রস্তাব দিয়েছেন।"

সাবেক আমলের সংবিধান সংশোধনের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় গঠিত সংবিধান সংশোধন কমিটি মূলত একদলীয় শাসনব্যবস্থাকে স্থায়ী করার লক্ষ্যে কাজ করেছিল। বর্তমান গণতান্ত্রিক সরকারের এই কমিটির সাথে ওই কমিটির তুলনা করা সঠিক হবে না।"

বিরোধী দলের অংশগ্রহণের ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "বিরোধী দল যদি চায় বিএনপি তাদের 'নোট অব ডিসেন্ট' শিথিল করুক, তবে সে কথা তাদের বৈঠকে এসে খোলাখুলি বলতে হবে। আমরা আন্তরিকভাবে চাই বিরোধী দলও সংবিধান সংশোধনের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিক।"

গণভোটের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেন, "সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই। তবে আমরা গণভোটের নীতিকে স্বীকার করি। অতীতে অনুষ্ঠিত গণভোটের প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও, আমরা জনগণের রায়কে সর্বদা সম্মান করি। ভবিষ্যতে যদি ফের গণভোট অনুষ্ঠিত হয়, তবে তা হবে মূলত সংবিধান সংস্কারের বিষয়ে।"

উল্লেখ্য, সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটি পর্যায়ক্রমে দেশের বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। বৈঠকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
 


   আরও সংবাদ