Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_session9ab86b06bbd272486d77dfadbe689a4d6b37c728): failed to open stream: No space left on device
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 172
Backtrace:
File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেটওয়ার্ক সংযোগ ও আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য মূল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংক্রান্ত বার্তা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ওয়েবাসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বর্তমানে ওয়েবসাইটের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সার্বিক নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি উন্মুক্ত করা হচ্ছে না। তবে ওয়েবসাইটের সংযোগ বন্ধ থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ সার্ভার ও প্রযুক্তিগত সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি বিভাগের কারিগরি দল বিষয়টি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে ওয়েবসাইটটি ঠিক কবে নাগাদ আবার চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি। শনিবার সকালে সরেজমিনে প্রবেশের চেষ্টা করে দেখা যায়, সাইটটিতে কারিগরি রক্ষণাবেক্ষণসংক্রান্ত (Maintenance) বার্তা প্রদর্শন করছে।
জানা গেছে, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে (PHP) বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এই দুর্বলতা শনাক্ত করে। এ প্রেক্ষাপটে সরকারও জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটেছিল। ওই ঐতিহাসিক সাইবার চুরির ঘটনার পর থেকেই নিজেদের অভ্যন্তরীণ সাইবার অবকাঠামোর নিরাপত্তা বিধানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আসছে কেন্দ্রীয় ব্যাংক।