আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বিএনপিকে নালায়েক আখ্যা দিয়েছেন আলোচিত এক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।
তিনি লিখেন, মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠ্যাক দিছে এবং রিভাইভ করেছে - তাদের প্রধান তিনি। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়। আমি দুঃখিত!
তিনি আরও বলেন, আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ!