ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩, ৪ মহররম ১৪৪৮

চাঁদের গাড়ি কেড়ে নিলো দুই স্কুলছাত্রীর প্রাণ



চাঁদের গাড়ি কেড়ে নিলো দুই স্কুলছাত্রীর প্রাণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবোঝাই একটি চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো এক ছাত্রী আহত হয়েছে। আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত হলো পাইন্দং ইউপির দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল কালাম প্রকাশ বশরের মেয়ে মিশু আক্তার ও একই গ্রামের মো. লোকমান হোসেনের মেয়ে নিশা মনি। তারা স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে ভূজপুর কাজিরহাটের দিক থেকে আসা ধানবোঝাই একটি চাঁদের গাড়িকে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনার স্থলে দুজনের মৃত্যু হয়।


   আরও সংবাদ