ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩, ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

একধাক্কায় কমল দাম, স্বর্ণ কেনার এখনই সুযোগ



একধাক্কায় কমল দাম, স্বর্ণ কেনার এখনই সুযোগ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সকাল ১০টা থেকেই সারা দেশে এ নতুন দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাট ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন ডলারের রেটের উঠানামা এবং আন্তর্জাতিক স্বর্ণের বাজারের প্রভাবেই স্থানীয় বাজারে নিয়মিত বিরতিতে তেজাবি স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন আসছে। আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম কমলে বাজুস সমন্বয় হিসেবে দেশে দাম কমায়, আবার আন্তর্জাতিক বা স্থানীয় সরবরাহ সংকটে দাম বাড়িয়ে থাকে। এর আগে দফায় দফায় দাম বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বাজুসের মতে, আন্তর্জাতিক বাজারের বর্তমান গতিধারা এবং স্থানীয় তেজাবি স্বর্ণের সরবরাহ পরিস্থিতির কারণেই স্বর্ণের বাজারকে আবারও পুনর্নির্ধারণ করা হয়েছে।


   আরও সংবাদ