A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_session33acbdcb7a69ab458995b8a9eaec6fbdb9724493): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 172

Backtrace:

File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct

File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once

২৫ পয়সায় এক লাউ, পেঁপের কেজি ৩ টাকা
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

২৫ পয়সায় এক লাউ, পেঁপের কেজি ৩ টাকা



২৫ পয়সায় এক লাউ, পেঁপের কেজি ৩ টাকা

দেশের বিভিন্ন অঞ্চলে লাউ ও পেঁপের বাম্পার ফলন হলেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। খেতপর্যায়ে দাম এতটাই নিচে নেমেছে যে, উৎপাদন তো দূরের কথা—ফসল তোলার শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। অথচ রাজধানীর খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।

পঞ্চগড়ের আটোয়ারীতে এক টাকায় ৪টি লাউ কিংবা কেজিপ্রতি ২-৫ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। লোকসান কাটাতে বাধ্য হয়ে অনেক কৃষক ভরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ গরুকে খাওয়াচ্ছেন। মানিকগঞ্জের সিংগাইরেও একই অবস্থা; সেখানে কেজিপ্রতি পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ২ থেকে ৩ টাকায়। খরচ না ওঠায় সিংগাইরের অনেক কৃষক পেঁপে গাছেই পাকা পেঁপে নষ্ট হতে দিচ্ছেন অথবা বাগান কেটে অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন।

রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে পেঁপে কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকায়। আর ঢাকার বাজারে একটি লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা। চুয়াডাঙ্গা বা যশোর থেকে ঢাকায় এক কেজি পেঁপে আনতেই পরিবহন খরচ পড়ে চার টাকার বেশি। বাজার ভালো থাকবে ভেবে অগ্রিম বিনিয়োগ করা মধ্যস্বত্বভোগী ও ব্যাপারিরাও এখন বিশাল লোকসানের মুখে পড়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত আবাদ, উচ্চফলনশীল জাতের বিস্তার এবং আগাম শীতকালীন সবজির চাহিদা বাড়ায় সারা বছর পাওয়া যাওয়া লাউ ও পেঁপের দরপতন ঘটেছে।


   আরও সংবাদ